শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বিলাইছড়িতে স্থানীয় কৃষকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত

১৭

॥ বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা ॥
কৃষিসম্প্রসারণ অধিদপ্তর এর আওতায় কৃষি খাতের উন্নয়নে স্থানীয় কৃষকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিলাইছড়ি কর্তৃক প্রশিক্ষণ কার্যক্রমটি আয়োজন করা হয়েছে।

প্রোগ্রম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রিপ্রিনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ২০২৫-২৬ অর্থ বছর এর আওতায় দিনব্যাপী কৃষক (এঅচ) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১ম ব্যাচের এ প্রশিক্ষণ পরিদর্শন করেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমনগুপ্ত, উপসহকিরী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, সুকান্ত কুমার মোদক, বদিউল আলম। এসময় প্রশিক্ষণে ৬০ জন স্থানীয় কৃষক অংশগ্রহণ করেছেন।