শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

রাঙ্গামাটিতে ডিজিএফআই পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবক আটক

২০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে জুয়াড়িদের কে আটকে নিজেদেরকে ডিজিএফআই পরিচয় দিয়ে নগদ অর্থ মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে চার যুবক। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

জানা যায়, এক পক্ষ জুয়া খেলার উদ্দেশ্যে সেগুনবাগান এলাকায় উপস্থিত হলে অপর পক্ষের ৪ (চার) জন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় প্রদান করে জুয়া খেলার সময় তাদের হুমকি-ধামকি দিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন জোরপূর্বক হাতিয়ে নেয় এবং মারধর করে।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে লংগদু জোনে নিয়ে আসে এবং তাদের নিকট হতে প্রাথমিক জবানবন্দি নিয়ে তাদের পুলিশে দেয়।

অভিযুক্তরা হলেন, মোঃ ইকরাম হোসেন (২৭), পিতাঃ মৃত শাহাবুদ্দিন, মোঃ আরিফুল ইসলাম রাজু (২৪), পিতাঃ মোঃ খলিলুর রহমান, মোঃ ইয়াছিন (৩৪), পিতাঃ মৃত আবদুল সালাম, মোঃ শাহজাহান (৩৪), পিতাঃ মোঃ মেহের আলী।

লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দে জানান, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনী প্রক্রিয়ায় তাদের আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে।