শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

পার্বত্য জেলায় উন্নয়নের ধারা বয়ে যাচ্ছে

৫০

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে দুইটি প্রকল্পের ভিত্তি ও নয়টি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার (৮ জানুয়ারী) সকালে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত ও ইউনিয়ের বাসিন্দা সহ গন্যমান্য ব্যক্তি প্রমুখ।

এই সময় মন্ত্রী বলেন, পার্বত্য জেলায় উন্নয়নের ধারা বয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রামে ও এলাকায় উন্নয়ন হচ্ছে ভবিষ্যতেও চলমান থাকবে।

তিনি আরো বলেন, সরকার যতদিন আছে ততদিন উন্নয়ন দিকে অগ্রসর হবে। এ উন্নয়ন সামনের দিকে এগিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম হবে মডেল জেলা।