শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

রাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

১০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
দেশের চলমান পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর চলমান অভিযানে রাঙ্গামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়েছে লংগদু থানা পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাইনী ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে সরোয়ার হোসেন (৪৫) কে আটক করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানা পুলিশ সুত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে মোঃ সরোয়ার হোসেন (৪৫) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনি লংগদু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। সরোয়ার হোসেনকে ইসলামাবাদ আসামীর নিজ বাড়ি হতে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে লংগদু থানার মামলা নং-০৪ এবং বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করে পুলিশ।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, অপারেশ ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা চান তিনি।