শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী বিজয় মেলা’র উদ্বোধন

১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় রয়েছে নান্দনিক চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার তুলে ধরা হয়েছে এই মেলায়।

মঙ্গলবার (১৬ডিসেম্বর) বিকালে মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। মেলায় মোট ২৫টি স্টলে প্রদর্শিত হচ্ছে নান্দনিক চারু ও কারুশিল্প, রাঙ্গামাটি স্থানীয়ভাবে উৎপাদিত বৈচিত্র্যময় শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্প। উদ্ধোধন সময়ে আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ আরও অনেকে। মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকদের প্রত্যাশা, বিজয় মেলা-২০২৫ মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশীয় শিল্প ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।