শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

রাঙ্গামাটির লংগদুতে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটা বিদ্যুৎ সংযোগ সহ বন্ধ

১৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে প্রায় দশ লক্ষ কাঁচা ইট, ট্রাক্টর ও ফায়ার সার্ভিসের মাধ্যমে বিনষ্ট এবং ৫টি ভাটার চিমনি ভেঙে দেয়া হয়েছে।সোমবার (১৫ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা করা হয়।

এসময় এনফোর্সমেন্ট অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুমিনুল ইসলামের নের্তৃত্বে উপজেলার বাইট্টা পাড়া, বাম আটারকছড়া, তিন ব্রিজ বটতলা, রাঙ্গিপাড়া এবং গুলিশাখালী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। একইসাথে অবৈধ ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে মিটার ও সংযোগ তার নিয়ে আসা হয়েছে।

অভিযান পরিচালনাকালে ১২৮০০ কেজি কাঠ জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রেঞ্জ অফিসার এর জিম্মায় দেয়া হয়েছে। বন বিভাগ কর্তৃক দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক তিনটি মামলা দায়ের প্রক্রিঢাধীন রয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুমিনুল ইসলাম। এসময় পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।