শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

বাঘাইছড়িতে ট্রাক চাপায় মহিলার মৃত্যু

৬৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক চাপায় ৪৫ বছর বয়সের একজন অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (৩ জানু) সকালে উপজেলার তুলাবান এলাকার বনবিহারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার সকালে একটি ট্রাক এসে ঐ মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। পরে ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ট্রাকটি ঘটনাস্থল থেকে থানা নিয়ে গেলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের কোন পরিচয় পাওয়া না যাওয়ায় এখনো মরদেহ থানায় রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে মহিলাটি ট্রাক চাপায় নিহত হয়েছে তিনি প্রতিবন্ধী ছিলেন। বর্তমানে ট্রাকটি থানায় রয়েছে। এঘটনায় আইনী প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।