শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে সৌদি আরব সরকারের উপহার হিসেবে প্রাপ্ত ১৯ কার্টুন দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ মাংস বিতরণ অনুষ্ঠিত হয়। পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় এসব দুম্বার মাংস প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে দুম্বার মাংস তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুঃস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ১৯ কার্টুন দুম্বার মাংস মাটিরাঙ্গা উপজেলার ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় আনুপাতিকভাবে বিতরণ করা হয়েছে। যারা প্রকৃত হকদার, তাদের হাতে যেন সঠিকভাবে পৌঁছায়, সেই দায়িত্ব নিশ্চিত করতে নিজ হাতে বণ্টন করেছি।