শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

শিক্ষক-শিক্ষার্থীদের ভালবাসায় আলফেসানী স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারীর বিদায়

১৩৬

॥শাহ আলম ॥
রাঙ্গামাটি জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী কে বয়সজনিত চাকুরী হতে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও ম্যানেজমেন্ট কমিটি পক্ষ থেকে বিদ্যালয়ের মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ উপলক্ষে ‘যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’ শীর্ষক আলোচনা সভায় বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক শিক্ষক, প্রাক্তণ ও বর্তমান ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। বিদায়ী অধ্যক্ষ অধ্যক্ষ নুরুল আমিন পাটোয়ারী প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করেছেন। বিদ্যালয়কে কলেজে রুপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে তার অবদান চির স্মরণীয়। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তার কৃতিত্বের কথা স্মরণ করে অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীদের চোখেও পানি চলে আসে। তিনি দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনসহ প্রতিষ্ঠানের উন্নয়নে আমৃত্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষকে সম্মাননা প্রদান, হাতে ক্রেস্ট, মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা সভা শেষে প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


জানা গেছে, বিদায়ী শিক্ষিক অধ্যক্ষ নুরুল আমিন পাটোয়ারী ১৯৮৫ হতে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ২০০০ হতে ২০২০সাল পর্যন্ত প্রধান শিক্ষক পদবিতে এই স্কুল থেকে তার কর্মজীবন শুরু ও শেষ করেন এবং আজ ৩০ ডিসেম্বর ২০২০ এই স্কুল থেকেই অবসর গ্রহণ করেন। কর্মময় জীবনে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আগামিকাল থেকে প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন অত্র প্রতিষ্ঠানের বর্তমান সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।