শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ চত্বওে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় দীঘিনালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকারিয়া, দীঘিনালা উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্চন প্রমূখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাত ধোয়ার ৬টি নিয়ম প্রক্টিক্যাল ভাবে দেখানো হয়। উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।