শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) শীতার্তদের মাঝে কম্বল বিতরন

৮৪

॥ মহালছড়ি উপেজলা প্রতিনিধি॥

খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক পন্থী আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পাহাড়ি ও বাঙ্গালী সম্প্রদায়ের দুস্থ, গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় মহালছড়ির ব্রিজপাড়াতে এ কম্বল বিতরন করা হয়।

এ সময় ইউপিডিএফ এর মহালছড়ি উপজেলা ইউনিট পরিচালক ইতু চাকমা ও এমএন মারমা পন্থী জেএসএস এর খাগড়াছড়ি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, সহ সভাপতি সঞ্জীবন চাকমা (সমর), সাধারণ সম্পাদক সন্তোষ ময় চাকমাসহ স্থানীয় গান্যমান্য ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

মহালছড়ি ইউনিট পরিচালক ইতু চাকমা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গণতান্ত্রিক ইউপিডিএফ এর জন্ম হয়। ইউপিডিএফ জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রসিত গ্রুপের ইউপিডিএফ এর অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী কার্যকলাপ গণতান্ত্রিক ইউপিডিএফ কখনোই বরদাশত করবেনা। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ জনগণকে সাথে নিয়ে যেভাবেই হোক প্রতিহত করবে। তিনি সবশেষে গণতান্ত্রিক ইউপিডিএফ এর প্রতি আস্থা রেখে সকলকে সহযোগিতা করার আহবান জানান।