শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে মানিকছড়েিত অবহিতকরণ সভা

৯৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বাংলাদেশ থেকে জলাতঙ্গ নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম এর উপর অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বের) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রতন খীসা, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, ভেটেরিনারী সার্জন ডা. রনি কুমার দে, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন প্রমূখ।

২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলের লক্ষে সরকার কাজ করছেন উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ত্রণ শাখার (এমডিভি) সুপারভাইজার আমজাদ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, জলাতঙ্ক রোগ বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য অন্যতম হুমকি স্বরুপ। ইতোমধ্যে বাংলাদেশের সকল জেলাসহ মোট ৬৭টি জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। সেখান থেকে জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীর আধুনিক ব্যবস্থাপনা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। জলাতঙ্ক রোগ মূলত কুকুরের কামড়ে ও আচঁড়ে ছড়ায়। এছাড়াও বিড়াল, শিয়াল, বেজী ও বানরের কামড় বা আচঁড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। উপজেলা পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা ক্ষেত্রে ৫ সদস্যের একটি টিম থাকবে। যারা আগামী ৩১ ডিসেম্বর-২০২০ থেকে ৪ জানুয়ারি-২০২১ পর্যন্ত মানিকছড়ি উপজেলার চারটি ইউনিয়নে একযোগে কুকুরকে টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন। বাংলাদেশ থেকে জলাতঙ্ক নিমর্ূূলের লক্ষে সরকারের গৃহিত কার্যক্রমকে এগিয়ে নিতে সব ধরণের সহযোগীতা করার আশ^াস দেন অবহিতকরণ সভায় আগত অতিথিরা।