শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতা

১৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় চাঁদা আদায়কালে ইউপিডিএফ সদস্য বাত্যা রাম চাকমাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার (২৩অক্টোবর) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, বাত্যা রাম চাকমা এদিন সকালে স্থানীয় ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীরের কচু ক্ষেতের ফসল তোলার সময় তার নিকট ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিকালে চাঁদা সংগ্রহের জন্য আসলে খাগড়াবিলের এলাকাবাসী একত্রিত হয়ে তাকে ধরে ফেলেন।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, উক্ত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে আসছিলেন। তাকে আটক করতে পেরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে, বাত্যা রাম চাকমাকে আটক করার ফলে কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা ও জিওন চাকমা ব্যবসায়ী মো. জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সেনাবাহিনী আটককৃত চাঁদাবাজকে রামগড় থানায় সোপর্দ করেছে। পুলিশ কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি চাঁদা আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও রামগড়ের কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা, জিয়ন চাকমা, জয়ন্ত চাকমা এবং রয়েল চাকমার নির্দেশেই তিনি এলাকায় চাঁদাবাজি করতেন বলে পুলিশকে জানিয়েছেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সেনাবাহিনী কর্তৃক আটক কৃত চাঁদাবাজকে থানায় সোর্পদ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান।