শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দল

৪

॥ মোহাম্মদ আলী ॥
৪৮ ঘন্টা ধরে মৃত হাতরি শাবককে পাহাড়া দিয়ে রেখেছে মা হাতির দল। এর মধ্যে এক মুহূর্তের জন্য হাতির দলটি স্থান ত্যাগ করেনি। ঘটনাটি ঘটেছে রাঙ্গামাটির দূর্গম উপজেলা বরকলের বরুনাছড়ি এলাকায়। ওই এলাকায় মঙ্গলবার স্থানীয়রা কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় বন্য হাতির মৃত শাবক দেখতে পান। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা হাতির শাবকটি উদ্ধার করতে সেখানে যায়। কিন্তু পাহাড়ের ডালুতে মা হাতির একটি দল শাবকটি পাহাড়া দিয়ে রাখায় বন কর্মকর্তারা শাবকটি উদ্ধার করতে পারেনি।

এদিকে বুধবার (২২অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ রফিকুজজ্জমান শাহ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান আবারও মৃত শাবকটি উদ্ধারে যায়। সেখানে গিয়ে দেখে মা হাতির একটি পাল আগের দিনের মত শাবকটি পাহাড়া দিয়ে রেখেছে। বনকর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন ঘটনাস্থলে বনবিভাগের কর্মকর্তারা পৌঁছালেও শাবকটির মা ও আরও কয়েকটি বন্য হাতি মৃতদেহের আশেপাশে জঙ্গলে আগের মত অবস্থান করায় তারা শাবকটি উদ্ধা না করে ফিরে আসে।

তিনি আরও বলেন বিরল প্রজা‌তির হাতির শাবকটির মৃতদেহ হ্রদের পানিতে পাওয়া গেছে। তবে আমরা হাতিটির কাছে যেতে পারছিনা, কারণ শাবকটির মা সহ বুনো হাতির একটি দল মৃতশাবকটি পাহাড়ায় সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সড়িয়ে দিয়ে আমরা শাবকটি উদ্ধার করার চেষ্টা করছি। তাদের ধারনা হাতিটি সোমবার (২০অক্টোবর) রাতের কোন এক সময় হ্রদের পানিতে পড়ে মারা যায়।

আমরা ধারণা করছি মা সহ পাহাড় থেকে নামার সময় পা পিছলে শাবকটি আহত হয়ে হয়ত হ্রদের গভীর পানিতে পড়ে মারা যায়। উদ্ধারের পর ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে বন কর্মকর্তারা জানায়।