শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর মানবিক উদ্যোগ

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর আয়োজনে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭অক্টোবর) বিকাল ৪টায় লিচুবাগান রেডিসন হলে ‘দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম’ এর উদ্যোগে এসব এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

সভাপতি ও আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম পারভেজ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্নসম্পাদক আহবায়ক ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার এস এম কাউসার। স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর যুগ্ন আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন ও আশিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল্লাহ আল হারুন, প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, নয়ন হোসেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ ইলিয়াস আহমেদ, সম্পাদক নুরুল আফছার চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, ডাক্তার দ্বীন মোহাম্মদ, সাংবাদিক জগলুল হুদা এবং এমএ কাইয়ুম প্রমুখ।

বক্তব্যরা বলেন, দীর্ঘ বছর যাবত দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর আয়োজনে আত্মমানবতার সেবায় অসহায়, দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি সেবামুলক কাজ করে আসছে। সকলে স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর সফলতা কামনা করেন। অনুষ্ঠানে ৫০টি অসহায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।