শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস উল্টে প্রাণ গেল ২ জনের

১৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে দুই জন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দীঘিনালা উপজেলার কোবাখালী মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আবদুর রাজ্জাক (৭২) এবং চৌধুরীপাড়া এলাকার অনীল চাকমা, পিতা বিন্দু চাকমা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীঘিনালা থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি আলুটিলা পাহাড় নামার সময় চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হন এবং অন্তত ১৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।

মাটিরাঙ্গা সার্কেল সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।