শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাজস্থলী প্রেস ক্লাব এর নির্বাচন সংক্রান্ত বিষয়ে সভা

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী প্রেস ক্লাব এর নির্বাচন ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২অক্টোবর) ক্লাব-এর নিজস্ব অফিসে সংগঠনের সভাপতি আজগর আলী খান-এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আগামী ২৫ অক্টোবর শনিবার কমিটির নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একজন নির্বাচন কমিশনার নিয়োগ সহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিষয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারণী ফোরামে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা হারাধন কর্মকার, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, সহ-সভাপতি চাথোয়াইমং মারমা, কোষাধ্যক্ষ নুশরাত জাহান নিশু, যুগ্ন সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, নির্বাহী সদস্য, উচাপ্রু মারমা, মিন্টু কান্তি নাথসহ অন্যান্যরা।

রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি বলেন, আগামী নির্বাচন যাতে সুন্দর ও গ্রহন যোগ্য হয় এবং প্রেস ক্লাবের উন্নয়ন আরো গতিশীল হয় সে বিষয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান। এ ছাড়াও তিনি “হলুদ ও অপসাংবাদিকতা” প্রতিরোধের জন্য সাংবাদিক সমাজের প্রতি কার্যকর ভূমিকা নেয়ারও আহ্বান জানান।