শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

রাঙ্গামাটিতে শানে গাউছুল আযম মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত

৭৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পাবলিক কলেজ মাঠ প্রাঙ্গণে জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী, শুক্রবার রাতে রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে শানে গাউছুল আযম মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউছুল আযম মাইজভাণ্ডারী (ক.), গাউছে জমান হযরত মওলানা শাহসূফী সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারী এর ছোট শাহজাদা, সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন হাফেজ ওসমান গনী, ইমাম, কৃষিফার্ম জামে মসজিদ,মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইমাম ধনিয়া পাহাড় জামে মসজিদ মোহাম্মদ সেলিম, ইমাম, বাইতুন নূর জামে মসজিদ ও মোহাম্মদ মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্য আলেম ওলামাবৃন্দ।

আলোচনা ও মিলাদের পর মুনাজাতে দেশ ও জাতির শান্তি কামনায় মাহফিল সমাপ্ত হয়।