শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

বান্দরবানে কে.এস প্রু মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান ভষ্মিভুত

৬৯

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

বান্দরবান জেলা শহরে চৌধুরী মার্কেট সম্মুখীন কেএস প্রু মার্কেট ভয়াবহ অগ্নিকান্ড ঘটনায় ১৩টি দোকান ভষ্মিভুত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানিয়েছে।

সুত্রে জানা যায়, আনুমানিক সকাল সাড়ে সাত টার দিকে একটি ইলেক্ট্রিক দোকান হতে আগুনের সুত্রপাত হয়। তা]ক্ষনিক আগন চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্তিত হয়ে ৩ ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয়।

এই দিকে ভয়াবহ এ অগ্নিকান্ডে মোট ১৩ টি দোকান পুড়ে যায়। মুদি দোকান ২টি, লাইব্রেরী ১টি, সেলুন ২ টি, ইলেক্ট্রিক ৩ টি, ফার্মেসি ১টি, কাপর দোকান ৩টি, মোবাইল দোকান ১টি। আনুমানিক প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এই দিকে ৪ নং ওয়ার্ডের দোকান সমিতি সদস্য দীলিপ কুমার জানান, এটি ইলেক্ট্রিক দোকানে হতে আগুন সুত্রপাত হয়েছে। কেউ হতাহত না হলেও ব্যবসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

বান্দরবান জেলা ফায়ার সার্ভিস উপ-পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা যথাযথ ভাবে আগুন নিভাতে সক্ষম হয়েছি। তবে সম্ভবত ইলেক্ট্রিক দোকান হতে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ৪ থেকে ৫ কোটি টাকা মালামাল পুড়েগেছে বলে ধারনা করা হচ্ছে। এই দিকে আগ্নিকান্ডে পরিদর্শন করেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।