শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

লামায় ভ্রমণে গিয়ে মাতামুহুরী নদীতে ডুবে মারা গেছেন ইঞ্জিনিয়ার জুয়েল

৪৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে চট্টগ্রামের মুরাদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। বুধবার (২৩ ডিসেম্বর ২০২০ইং) দুপুরে লামার মাতামুহুরী নদী ও ইয়াংছা খালের মোহনায় মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল লামা বাজারের ফার্মেসি ব্যবসায়ী ও পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা সামশুদ্দোহা কায়েস প্রকাশ কায়েস ডাক্তারের বড় মেয়ের জামাতা। শশুর বাড়িতে বেড়াতে এসে ফ্যামিলি সহ নদী পথে মাতামুহুরী নদী ভ্রমণে যায়। পিকনিক স্পটে মোঃ জুয়েল সহ কয়েকজন নদীতে গোসল করতে নামে। বাকীরা নদী থেকে উঠে আসলেও মোঃ জুয়েল পানিতে ডুবে যায়।

পার্শ্ববর্তী মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিম জানান, পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছে শুনে স্থানীয় লোকজন দিয়ে অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করি।

ঘটনাস্থলে উপস্থিত হয়, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আলমগীর হোসেন। তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মোহাম্মদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত মোঃ জুয়েল এর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এদিকে ঘটনার পরপরই লাশ লামা হাসপাতালে আনা হলে সেখানে স্বজন ও ইচ্ছুক জনতার ভিড় পড়ে যায়।

শশুড় বাড়িতে বেড়াতে এসে ভ্রমণে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি জানাজানি হলে শশুড় বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক এই ঘটনা শুনে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম সমবেদনা জানান।