শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

স্বাধীনতা সংগ্রামে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমিকা কম ছিলো না: দীপংকর তালুকদার

৩৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমিকা কম ছিলো না। কিন্তু সঠিক তথ্যের অভাবে সে সব বিষয় তোলে আনা সম্ভব হয়নি। তবে পার্বত্য চট্টগ্রামের সঠিক ইতিহাস তোলে আনার চেষ্টা করছি।

বুধবার (২৩ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষ ও বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও মাতৃকার টানে যুদ্ধ করেছিল। তাদের কারণেই আমরা স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ডিজিএফআই এর অধিনায়ককর্ণেল ইমরান ইবনে এ রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিনসহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণবৃন্দ।

শেষে অনুষ্ঠানে মোট ৪৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন অতিথিরা।