শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে দীঘিনালায় জোনের মতবিনিময় সভা

১১

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে দীঘিনালা জোনে মতবিনিময় সভার করা হয়েছে।
বুধবার (১৭সেপ্টম্বর) সকালে দীঘিনালা জোন সদরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক পিএসসি তাঁর বক্তব্যে বলেন, দূর্গা পুজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলে সচেতন থাকা পরামর্শ দেন। পূজা উৎসব কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর না ঘটনা ঘটে সবাই খেয়াল রাখতে হবে। কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সঠিক তথ্য প্রচার করবেন, গুজব আর মিথ্যা প্রচার করবেন না।

আলোচনা সভায় অংশ নেয় মেজর মোঃ মেহেদী, দীঘিনলা ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মিনা চাকমা, গগন বিকাশ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, চয়ন বিকাশ চাকমা, জ্ঞান চাকমা, সাংবাদিক মোঃ সোহেল রানা ও এম মহাসিন মিয়া, দীঘিনালা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস এর প্রতিনিধিরা। আলোচনা সভায় শেষ দীঘিনালা ৯টি পূজা উদযাপন কমিটির সভাপতি হাতে জোনে পক্ষ থেকে প্রীতি উপহার প্রদান করেন জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক।