শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে পারে না, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা, জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত, অবিসংবাদিত মহান নেতা শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৫সেপ্টেম্বর) সকালে জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে বাঘাইছড়ি থানা কমিটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত আলোচনা সভায়, পিসিজেএসএসের সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি নিউটন চাকমা’র সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও ৩৪নং রুপকারী ইউপির চেয়ারম্যান শ্রী জ্যাসমিন চাকমা (ধনেশ্বর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিসিজেএসএসের সাধরণ সম্পাদক জ্যোসি চাকমা।

‎এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, বঙ্গলতলী ইউপি মেম্বার উষাপ্রিয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিয়দর্শী চাকমা, রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস-সুমিতা চাকমা ও মিসেস-সাগরিকা চাকমা, পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি জ্ঞান জীব চাকমা, পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা সহ পার্টির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।