শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

খাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ বন্ধ সহ অর্থ দন্ড

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে ভাম্যমান আদালত এর অভিযানে বাল্যবিবাহ বন্ধ সহ উভয় পক্ষকে পৃথক দুটি মামলায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকালে গোপন সংবাদ এর ভিত্তিতে ০২নং পাতাছড়া ইউনিয়ন এর থলিবাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, খবর পেয়ে রামগড় পতাছড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ছেলে, ছেলের পিতা এবং মেয়ের পিতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উপস্থিত স্বাক্ষীগনের বক্তব্য ও সংশ্লিষ্ট কাগজ পত্র যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এমতাবস্থায় বাল্যবিবাহের সাথে সংশ্লিষ্টতা থাকায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়ের নানা আবুল হাশেম এবং ছেলের ভাই মোঃ মনির হোসেনকে ২টি পৃথক মামলায় যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সাথে সাথে আদায় করা হয়। এছাড়াও তিনি এসময় উপস্থিত সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।