শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

বান্দরবানের ঘুমধুমে আবারো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

৬৯

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানের সীমান্ত এলাকায় মাদক ইয়াবা কারবারীরা ব্যপরোয়া হয়ে উঠেছে। এ জেলার সীমান্ত এলাকাগুলোয় এ মাদক বেচা-কেনা নিয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও নানান কৌশলে আইনসৃংখলাবাহিনীর সদস্যদের চোখে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিজিবির অভিযানের অংশ সোমবারও (২১ডিসেম্বর) ঘুমধুমের বাইশ ফাঁড়ী এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সুত্রগুলো জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি গুলি বিনিময়ের পর বিপুল ইয়াবা উদ্ধার করেছে। ঘটনার সময় মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিজি সুত্রে জানা গেছে, কক্সবাজার ৩৪ ব্যাটেলিয়ানের নিয়ন্ত্রণাধীন ঘুমধুমের বাইশফাড়ি সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযানে নামে বাইশফাঁড়ি বিওপির একটি টহল দল। সুত্র জানায়, সুবেদার মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান দলটি বাংলাদেশ মিয়ানমার ৩৮নং সীমান্ত পিলারের নিকটবর্তী আমতলা খাল এলাকায় অবস্থান নেয়। এসময় কয়েকজন লোক বাংলাদেশে অনুপ্রবেশ করছে দেখে বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করে। এসময় মাদক কারবারিরা ইয়াবার প্যাকেট ফেলে দুর্গম পাহাড়ে পালিয়ে যায়। কিন্তু ওই দলটি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি পরপর ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।