শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নকৃত পানছড়ি বাস টার্মিনাল অব্যবহৃত

১৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎‎খাগড়াছড়ি জেলার অন্যতম ব্যস্ততম উপজেলা পানছড়ি। এখানে একটি বাস টার্মিনাল নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে সেটি অব্যবহৃত পড়ে আছে। বর্তমানে সব ধরনের বাস-মিনিবাস, সিএনজি, মাহেন্দ্র, বাইক, অটোরিকশা ও ট্রাকসহ যানবাহনের কার্যক্রম পরিচালিত হচ্ছে উপজেলা সদরের প্রধান বাজারেই। ফলে প্রতিদিন বাজারের সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পড়ছে নানান ভোগান্তিতে।

‎জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে ২০০৪-০৫ অর্থবছরে এটি বাস্তবায়ন করা হয়। তারপর থেকেই উপজেলা সদরের বাজারের পাশেই স্থাপিত বাস টার্মিনালটিতে নিয়মিত যানবাহনের ওঠানামা হতো। কিন্তু ধীরে ধীরে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে টার্মিনালটি প্রায় অচল হয়ে পড়েছে। অপরদিকে বাজারকেন্দ্রিক সব কার্যক্রম চলার কারণে একদিকে যেমন সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, অন্যদিকে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

‎বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ বলছেন, টার্মিনাল থাকার পরও সব গাড়ি বাজার এলাকাতেই উঠানামা করছে। এতে ভিড় বাড়ছে, দুর্ঘটনা ঘটার ভয় আছে। আবার রাস্তায় হেঁটে চলাও কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে বাজার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “রাস্তার মাঝখানে যাত্রী উঠানামা হওয়ায় দোকানের সামনের জায়গা আটকে যায়। যানজটের কারণে ক্রেতারাও বিরক্ত হন। এতে বেচাকেনায়ও প্রভাব পড়ে।

‎জনসাধারণের দাবি, অবিলম্বে বাস টার্মিনালে পূর্বের মতো আবারও সব যানবাহনের চলাচল নিশ্চিত করা হোক। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যথাযথ উদ্যোগ নিলে এ সমস্যার সমাধান সম্ভব।

‎সচেতন মহল মনে করছেন, একটি কার্যকর ও নিয়মিত মনিটরিং টিম গঠন করে বাস টার্মিনালে যানবাহন চলাচল বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে টার্মিনালের সুযোগ-সুবিধা উন্নত করা হলে যাত্রীদেরও সুবিধা হবে এবং বাজারকেন্দ্রিক যানজট থেকে মুক্তি মিলবে