শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপরে আবারো পানি ছাড়া হচ্ছে

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে আসায় আবারো ৬ ইঞ্চি উচ্চতায় পানি ছাড়া হচ্ছে। রাঙ্গামাটির কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে বুধবার (২০আগস্ট) রাত ৮টার পর ১৬টি জলকপাট ৬ইঞ্চি করে খুলে দেয়া হয়।

বর্তমানে কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে ৯হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। হ্রদে পানির উচ্চতা ১০৮.৩৫ মীনস সি লেভেল, সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ মীনস সি লেভেল।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হঠাৎ করে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় লেকের পানির উচ্চতা বেড়ে যায়। পানি বীপদসীমার উপর অতিক্রম করায় ফের দ্বিতীয় বারের মতো স্প্রিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে ৬ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে। এতে ভয়ের কোন কারন নেই বলেও তিনি জানান।

উল্লেখ্য যে, হ্রদে পানি কমে আসায় গত ১২ আগস্ট সকাল ৯ টায় বন্ধ করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট।