শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

শান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডার

১৬

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৪আগস্ট) সকাল ১০টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ জিয়াউর রহমান।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ক্যাম্প উপাধিনায়ক ক্যাপ্টেন এসকে এম সাদমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ জামাল উদ্দিনসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা। সম্মেলনে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউনিয়ন চেয়ারম্যান পুচিং মং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা সহ ৮ জন হেডম্যান, ১৬ জন ইউনিয়ন পরিষদ সদস্য (৪ জন মহিলা সদস্য সহ) এবং ৯৮টি পাড়ার ৭৬ জন কারবারি। ১০২ জন হেডম্যান ও কারবারির স্বত:স্ফূর্ত উপস্থিতিতে উক্ত সম্মেলনটি তে এলাকার উন্নয়ণ ও নিরাপত্তা রক্ষা সংক্রান্ত নিম্নলিখিত বিষয়সমূহ উঠে আসে :

এসময় সেনাবাহিনীর পক্ষে সকল সম্প্রদায়ের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করা। এলাকার শান্তি রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকল স্তরের জনগনকে উদ্ভুদ্ধ করা। তরুণ প্রজন্মকে কারিগরি ও ব্যবহার নির্ভর শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা। শিশুদের সুন্দর ভবিষ্যত গঠণের লক্ষ্যে পারিবারিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ। যেকোন মূল্যে হোক এলাকায় সন্ত্রাস, অবৈধ কার্যকলাপ ও মাদকের ব্যাবহার ও বিক্রয় রোধ করা। নিরাপদ পানির সংস্থান এবং গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমিকভাবে রাস্তা-ঘাট, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র সংস্কার। শিশুস্বাস্থ্য ও প্রসূতিসেবায় বিশেষ ভাবে জোর দেয়া। সেনাবাহিনীর পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং যুব সমাজকে বিজ্ঞাণ ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ আয়োজন করার অঙ্গিকার করা হয়।

সম্মেলনে উপস্থিত সকলকে দূর-দূরান্ত থেকে আগমনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজস্থলীকে শান্তি ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কারবারিরা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন রাজস্থলী ক্যাম্প কমান্ডার। যেকোনো পরিস্থিতিতে এলাকার সাধারণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতে এ ধরনের সম্মেলন নিয়মিত আয়োজন করা হবে বলে জানান।

উল্লেখ্য, ১৫ জুন ২০২৫ ইং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮ বীর কর্তৃক কাপ্তাই জোনের রাজস্থলী সাব-জোন ও বাঙ্গালহালিয়া সাব-জোনের দায়িত্ব গ্রহণ করা হয়। এটিই ছিল উক্ত ক্যাম্প আয়োজিত প্রথম সম্মেলন। সম্মেলনটি শান্তি রক্ষা, উন্নয়ন সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর সদা প্রস্তুতির অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।