শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

রাজস্থলীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান

১২

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪আগষ্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এছাড়াও বিমাছড়া, কুইক্যাছড়ি ও বালু মুড়া এলাকার জনসাধারনের বিশ্রামের জন্য যাত্রী ছাউনির উপজেলা সদরে জেলা পরিষদের বিশ্রামাগার, ছাইংখং পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন নিরাপদ পানি সরবরাহের জন্য সোলার প্যানেল সিস্টাম উদ্বোধন করেন চেয়ারম্যান কষিবিদ কাজল তালুকদার। উদ্বোধনের আগে চেয়ারম্যান শফিপুর জুনিয়র মাদ্রাসা ও গাইন্দ্যা অনাথ আশ্রমের শিশু দের মাঝে খাদ্য শষ্য বিতরণ করেন।

এসময় চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার সকল ধর্মের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্টান, রাস্তাঘাট নির্মাণ করে সকল ধর্মের ঐতিহ্য রক্ষায়ও কাজ করছে সরকার। জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, তাই রাজস্থলী বাসীর চিন্তার কিছুই অবকাশ নেই, রাজস্থলীতে সকল ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও হবে। সম্প্রীতি অটুট রেখে তা আগামীতেও এই উন্নয়নের ধারা বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান চেয়ারম্যান। এসময় তিনি জেলা পরিষদের অধীন বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এবং চলমান কাজগুলোরও খোঁজ নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, রাজস্থলী থানা অফিসার ইনর্চাজ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, সাবেক দুই নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান মোঃ সোলেমান, বিএনপির সহ সভাপতি চাথোয়াই মারমা, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, বিএনপির সহ সভাপতি ছগির আহম্মদ,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব, সিরাজুর ইসলাম,কৃষক দলের সভাপতি বিষু সাহা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হ্লাচিং মং মারমা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লাকি মারমা প্রমুখ।

এর আগে চেয়ারম্যান মাইল স্টোন কলেজে নিহত শিক্ষার্থী উক্যাচিং মারমা এর পরিবারের সাথে স্বাক্ষাত করেন, এবং শোকাহত পরিবারের গভীর বেদনা জানান, নিহত উক্যাচিং মারমা সমাধী স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বলেন, জেলা পরিষদ আপনার পরিবারের পাশে থাকবে।