শিরোনাম
কাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোক

কাপ্তাই কাদেরী বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধী চারা বিতরণ

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জলবায়ু সচেতনতার কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (৩আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ২৩০জন শিক্ষার্থীর মাঝে ৯২০টি ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক ফয়সাল আমিন কাদেরী, কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার বাপ্পা মল্লিক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বর্ণ বিকাশ তনচংগ্যা। এসময় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চারাগুলো বিতরণ করার পরে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা।