শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার চিৎমরম এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগস্ট)সকাল ১১টায় ৩নং চিৎমরম বাজারে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিং মং এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মংসুইছাইং এর সঞ্চালনায় চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র‌্যালী শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ক্যংসিংমং মারমা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো নাজমুল হাসান। বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ইসলামি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হলাথোয়াই খই মারমা, চিৎমরম আবাসিক স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ক্যপ্রু চৌধুরী প্রমুখ।

সমাবেশে জেলা পরিষদ সদস্য ক্যওসিং মং বলেন, মাদক আমাদের কোন উপকার করতে পারে না। মাদক হচ্ছে যুব সমাজকে ধ্বংসের মুল কারণ। এই মাদকের ব্যবহার বন্ধ করতে হলে প্রথমে এর বিরুদ্ধে জন সচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, যারা মাদক তৈরি করেন তাদেরকে বিকল্প পেশায় নিয়োজিত করার চেষ্টা করতে হবে।
পরে জেলা পরিষদের অর্থায়নে মাদক তৈরি বন্ধ করে স্বাভাবিক কাজে ফিরে আসা ২২ জনকে ৫ হাজার টাকা করে বিতরণ, ২০ জন জেলেকে জাল প্রদান এবং তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন