শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

১১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রায় ৩ শতাধিক অসহায় হতদরিদ্র পাহাড়ি-বাঙালি পরিবারের রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। রবিবার (২৭জুলাই) সকালে উপজেলা সদরের ইংলিশ স্কুলে দিনব্যাপী উক্ত ক্যাম্পেইনের আয়োজন করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোন।

ক্যাম্পেইনে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার পাশাপাশি শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথাসহ নানা রোগের চিকিৎসা প্রদান করা হয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন নাহিয়ান কবির রোগীদের চিকিৎসা দেন। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পেইন প্রায় ৩ শতাধিক রোগী বিনামূল্য চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহণ করেন। সেই সাথে সেনাবাহিনীর মানবিক এমন কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরণের কার্যক্রম চালিয়ে নেয়ার আহবান জানান সেবা প্রত্যাশীরা। এ সময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রেজোআনুল হকসহ অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।