শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণের দ্রুত বিচারের দাবীতে দীঘিনালায় বিক্ষোভ

১৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি সদর ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ দ্রুত বিচারের দাবিতে লাঠি ও ঝাড়ু মিছিল করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় হিল উইমেন্স ফেডারেশন ও পাবর্ত্য চট্টগ্রাম নারী সংঘ এ বিক্ষোভ মিছিল করে।

উভয় সংগঠনের দীঘিনালা উপজেলা শাখা ব্যানারে সকালে উপজেলার বাবুছড়া কলেজ সংলগ্ন রাস্তায় মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাবুছড়া নোয়াপাড়া চৌমুহনী মোড়ে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশনের সহ সভাপতি মিনু চাকমা সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা সভাপতি মিজ মিতালী চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়নের সদস্যা প্রতিভা চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেনাকী চাকমা প্রমূখ।

সমাবেশ বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে পাহাড়ের শিশু থেকে বৃদ্ধ নারীদের নিরাপত্তা নেই। অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। দেশের পাহাড়িদের অধিকার বিন্দু মাত্র নেই। পাহাড়ের নারী ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে তা পাহাড়ের দিন দিন পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। এই সরকারের পক্ষ থেকে কোন সুবিচার পাওয়া লক্ষন নেই। ধর্ষককারীদের বিচার না হওয়ার কারণেই এমন ঘটনা ঘটাতে সাহস পায়। ধর্ষণকারীদের শাস্তি সর্বোচ্চে মৃত্যুদন্ড কার্যকর বিধান রাখার আহ্বান জানান। খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ ঘটনায় ধর্ষকদের ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ দ্রুত সাজা কার্যকর করার দাবী জানান।