শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির দীঘিনালায় কফি ও কাজুবাদামের চারা বিতরণ

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
কৃষিই সমৃদ্ধি ধারন করনে খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৫-২৬ অর্থ বছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৬জুলাই) সকাল ১১টায় দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এসব চারা বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৭জন কৃষককে ৫হাজার ৬শত ৮০টি কফি চারা ও ৭জন কৃষককে ১হাজারর ৯শত ৮০টি কাজুবাদাম চারা ও সার বিতরন করেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা কৃষি উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা পরেশ চাকমা, কৃষি উপসহাকারি অফিসার সুপন চাকমা সহ উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।

বিতরন কালে কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, বিগত কয়েক দশ ধরে সরকার চাচ্ছে পাহাড়ে উচ্চ মূল্যের ফসল সম্প্রসারন করতে এর ধারাবাহিগতায় কফি ও কাজুবাদম চাষ করলে বাজারজাত করতে কৃষকের কোন টেংশন করতে হবে না, ইতিমধ্যে বান্দারবান বালাঘাটে ১৭টি কাজুবাদাম ও কফি সংরক্ষনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আধুনিক ভাবে কফি ও কাজুবাদাম চাষে বিভিন্ন কৃষক প্রশিক্ষণ ও হাতে কলমেও প্রশিক্ষণ মাধ্যমে চাষ সর্ম্পকে ধারন দেয়া হয়েছে। পাহাড়ে এই উচ্চ মূল্যের কফি ও কাজুবাদাম চাষ করে কৃষকরা স্বাবলম্বাী হতে পারবে এবং উদ্যোক্তাও হতে পারবে।