শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩৪ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন (পিবিজিএসআই) স্কীম এসই ডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রালয় এর উদ্যোগে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪জুলাই) সকালে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হলরুমে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্ব এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (বাজেট) এর সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুল হক নুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুল রহমান আঞ্জুম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক গৌরব চাকমা, গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুশফিক হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমুখ।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভাতে অতিথী বৃন্দ শিক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সভা শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথী পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় পুরস্কার বিতরণে আরো উপস্থিত ছিলেন, উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শ্রেষ্ঠ শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।