শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি সদর ভাইবোনছড়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম। সোমবার (২১জুলাই) সকালে বাবুছড়া কলেজ থেকে র‌্যালি শেষে বাঘাইছড়ি দু’অর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

পিসিপির রোনাল চাকমা বলেন, পাহাড়ে ধর্ষণকে জাতিগত নিপীড়নের হাতিয়ার বানানো হয়েছে। স্থানীয় প্রশাসন অভিযুক্তদের রক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের শাস্তি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং পাহাড়ে স্বায়ত্তশাসন বাস্তবায়নের দাবি জানান।