শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

নৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৯জুলাই) সকাল ১১টায় নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিন পার্বত্য জেলার মধ্যে শতভাগ পাস ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ষষ্ঠ স্থান অর্জনকারী নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর জিপিএ-৫, ৪৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের মনোমুগ্ধকর পরিবেশনায় শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও অধিনায়ক বানৌজা শহীদ মোয়াজ্জম কমডোর আমানত উল্লাহ (জি) এএফডব্লিউসি,পিএসসি, বিএন। বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (শিক্ষা) বিএন ও উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভনিং বডির চেয়ারম্যান ও অধিনায়ক কমোডোর আমানত উল্লাহ, এএসসি ২০২৫উত্তীর্ণ শিক্ষার্থীদের তিন পার্বত্য জেলার মধ্যে শতভাগ পাস ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করায় ধন্যবাদ জানান। তিনি বলেন, লেখা পড়া করে দেশ ও জাতির কল্যানে কাজ কর। শিক্ষাগুরু ও মা এবং বাবাকে সম্মান কর। দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তোমাদের সকলের জন্য দোয়া রইল। এসময় স্কুল এন্ড কলেজ গভনিং বডির সদস্য ডাঃ প্রবীর খিয়াং, হেডম্যান অরুন তালুকদার, নৌবাহিনী কর্মকর্তা, স্কুল এন্ড কলেজ শিক্ষক ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।