শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

কাপ্তাইয়ে পাচার কালে আবারো টিয়া পাখি উদ্ধার

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় দুটি টিয়া পাখি উদ্ধার করেছে বনবিভাগ। বন বিভাগ সতর্ক করে দেওয়ার পরও কিছু অসাধু ব্যবসায়ী এসব কাজ করছে বলে বন বিভাগ জানিয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে টিয়া পাখি গুলো উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন। পরে বনবিভাগের সদস্যরা টিয়া পাখি দুটি উদ্ধার করেছে। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা টিয়া পাখি গুলো ফেলে পালিয়ে যায়।

রেঞ্জ কর্মকর্তা জানান, পাখি দু’টি যাহাতে উড়তে না পাড়ে তাঁর জন্য ডানার পালকগুলো কেটে দেয়া হয়। যার ফলে টিয়াপাখি গুলো রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কের বিট অফিসার মেহেদি হাসান এর কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পাভিদুটোকে অবমুক্ত করা হবে।