শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

রাজস্থলীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদ আহম্মদ সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই মাসে শহিদ হওয়া বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। জুলাই শহিদ দিবস এর তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।