শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই আব্দুর রহমান খুন হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত ৮টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়া এলাকায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (২৩) আমতলী মুসলিম পাড়া এলাকার মৃত মজু মিয়ার ছেলে। চার ভাইয়ের মধ্যে সে তৃতীয়। এই ঘটনায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতের বড় ভাই আব্দুর শুক্কুরের স্ত্রী মিনুয়ারা বেগম, শাশুড়ি ছলিমা বেগম, তিন শ্যালক মোঃ রিয়াদ, মোঃ সোহেল, মোঃ জামাল কে আটক করে। তারা সকলেই পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার বাসিন্দা।

রাত সাড়ে ৯টায় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, স্থানীয়রা খুনের বিষয়টি জানালে লামা থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় মেম্বার ছৈয়দুর রহমান জানান, নিহতের বড় ভাই আব্দুর শুক্কুর তার স্ত্রী মিনুয়ারা বেগমের সাথে পারিবারিক ঝামেলা ছিল। ঘটনার সময় পারিবারিক ঝামেলা নিয়ে স্থানীয় বিচার শালিসি হওয়ার কথা ছিল। আমতলী মুসলিম পাড়ার শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে আজিজ মেম্বারের দোকানের সামনে বৈঠক বসার কথা ছিল। সেখানে দুইপক্ষ জড়ো হয়। বৈঠক শুরু হওয়ার আগে বড় ভাই আব্দুর শুক্কুরের তিন শ্যালকের সাথে কথা কাটাকাটি হয় ছোট ভাই আব্দুর রহমানের। একপর্যায়ে তিনজনে মিলে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যায়।