শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথম

১২

॥ মোহাম্মদ আলী ॥
রাঙ্গমাটিতে ম্যালেরিয়া জ¦রে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীও মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুদীপ্তা চাকমা (১১)। তার বাড়ি রাঙ্গামাটি শহরের নিকটবর্তী বন্দুকভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামে। শনিবার (১২জুলাই) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করার পরই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

একিবিাসী সূত্রে জানা গেছে, সুদীপ্তা চাকমা গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। ম্যালেরিয়া পরীক্ষা না করে চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয় এক এনজিও কর্মীর মাধ্যমে রক্ত পরীক্ষা করানো হয়। এতে ম্যালেরিয়া ধরা পড়ে। শনিবার সকালে ওই শিক্ষার্থীর অবস্থার অবনতি হলে রাঙ্গামাটি জেনারেলে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ শওকত আকবর খান বলেন, আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবাওে শেষ মুহুর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার আগেই মারা যায়। রাঙ্গামাটিতে চলতি বছর এটি প্রথম ম্যালেরিয়ায় কোন রোগী মারা গেল। ২০১৬ সাল থেকে রাঙ্গামাটিতে ম্যালেরিয়া শূন্যের কোটায় নিয়ে আসা হয়ছিল। দীর্ঘ ৯ বছর পর ম্যালেরিয়ায় দেখা দিয়েছে এবং একজন মারা গেছে।

এবিষয়ে রাঙ্গামাটি সিভিল সার্জন ঘটনার কথা স্বীকার করেছেন। রোগিটি হাপাতালে আনার পর চিকিৎসা দেওয়ার পূর্বে মারা গেছে বলে জানান।