শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

রামগড় কৃষি অফিসের উদ্যোগে ফলজ চারা বিতরণ

১৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
২০২৪-২০২৫ অর্থবছরে নারিকেল, লেবু, তাল, গ্রীঃসবজি, আম, বেল, জাম, কাঁঠালের চারা প্রনোদনার কর্মসূচির আওতায় খাগড়াছড়ির রামগড়ে বিতরণ করা হয়। বুধবার (২জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে অফিস প্রাঙ্গনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া উপস্থিত থেকে চারা গুলা বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া বলেন, ধাপে ধাপে সব চারাগুলা আমরা বিতরণ করবো । নারিকেল ও তাল গাছের চারাগুলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরন করা হয়েছে। আজকে ২০০ জন কৃষকের মাঝে লেবু, আম বিতরণ করা হয়েছে এবং পরবর্তীতে সবজি, বেল, জাম কাঁঠালের চারা বিতরণ করা হবে।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন সহ পদস্থ কর্মকর্তা, কর্মচারী ও উপকার ভোগী কৃষক-কৃষাণী। এসময় প্রতি জন কৃষককে ৫টি লেবু, ৫টি আম চারা ও ১০ কেজি করে কম্পোষ্ট সার দেওয়া হয়।