শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের মতামত ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ

১১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ও সমালোচনার মাধ্যমে আমরা আরও কার্যকর পরিকল্পনা নিতে পারি। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এ সসভায় প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলমসহ জেলার ৯টি উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু সহনশীলতা এবং পর্যটন সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।