শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

কাপ্তাইয়ে ৭০ হাজার বর্গফুট জাল পুড়িয়েছে মৎস্য কর্পোরেশন

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপ-কেন্দ্র লেকে অভিযানে গত দুই মাসে অভিযান চালিয়ে জব্ধ করা ৭০ হাজার বর্গফুট কারেন্ট জাল পোড়ানো হয়েছে। সোমবার (৩০জুন) কাপ্তাই মৎস্য উপ কেন্দ্র চত্বরে নৌ পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এসব জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, বিগত ২ মাস ধওে ভাইবোনছড়া, হরিণছড়া মুখ, বিলাইছড়ি উপজেলার হাজরাছড়ি, কেরানছড়ি বহালতলী এবং রাঙ্গামাটি সদর উপজেলার গবাঘোনা, বড়াদম, মাইচ্ছোঘোনা, সিলেটি পাড়া, গোদাপাহাড়, দোখাইয়া পাড়া, জীবতলী কাটাখালসহ বিভিন্ন এলাকায় অভিযান করে কারেন্ট জাল উদ্বার করা হয়। এছাড়া সুতার জাল এবং মাছ ধরার কাজে নিয়োজিত ইঞ্জিন চালিত নৌকা ও সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয় বলেও জানান।

উল্লেখ্য ১মে থেকে৩১ জুলাই পযন্ত তিন মাস মাছের প্রজননের জন্য লেকে সকল ধরনের মাছ শিকার ও পরিবহণ রাঙ্গামাটি জেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে। এরপর অনেকে আইন অমান্য করে প্রশাসনকে ফাঁকি দিয়ে মাছ ধরার সময় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছিল।