শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

কাপ্তাইয়ে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন। এতে ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ক স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজামান কামাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, হেডম্যান থোয়াই অং মারমা, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।