শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

ওয়ান মিলিয়ন লিডার্স এশিয়া চ্যাম্পিয়ন ফেলো রামগড়ের আফরিণ তিশা

১৫

॥ মোঃ মাসুদ রানা,রামগড় ॥
ওয়ান মিলিয়ন লিডার্স এশিয়া (ওএমএলএএস) ফেলোশিপ প্রোগরামে চ্যাম্পিয়ন ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ির রামগড় স্টুডেন্টস ফোরামের সভাপতি তাহরীমা আফরিন তিশা। যা রামগড়ের পাশাপাশি গোটা দেশের জন্যই এক অনন্য সম্মানের বিষয়।

ওএমএলএএস হলো একটি আন্তর্জাতিক স্বীকৃত লিডারশিপ প্ল্যাটফর্ম। যেখানে এশিয়ার উদীয়মান তরুণ নেতারা সামাজিক পরিবর্তন, নেতৃত্ব বিকাশ এবং বিশ্বপর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। এই প্ল্যাটফর্মে তিশার নির্বাচিত হওয়া কেবল তার নিজের জন্য নয় বরং রামগড় তথা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

তিশার এই অর্জন আমাদের মনে করিয়ে দেয়- প্রচেষ্টা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং নিরলস পরিশ্রম কখনো বৃথা যায় না। একজন নারী শিক্ষার্থী হিসেবে তার এই পদচারণা অন্যদের পথ দেখাবে, বিশেষ করে যারা প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে দেশ ও বিশ্বের নেতৃত্বে অংশ নিতে চায়।

রামগড় স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে তার এই সাফল্যের জন্য তাকে হৃদয়পূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আমরা বিশ্বাস করি, তার এই পথচলা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে নেতৃত্ব সৃষ্টি করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।