শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি)। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রেজুআমতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার হাজমপাড়ায় এ অভিযান চালানো হয়।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, মিয়ানমার থেকে বড় একটি মাদক চালান রেজুআমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন নারী একটি ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলেও দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।

আটক নারীরা হলেন মোছা. গোলজাহার (৩৩), স্বামী মৃত খাইরুল বাশার, ও মোছা. কুলছুমা (২৯), স্বামী কামাল হোসেন। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা। তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির প্রতিটি টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।