শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটিতে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপণ কর্মসূচী

১২

॥ মনু মারমা ॥
রাঙ্গামাটিতে চ্যানেল আই, প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১টায় রাঙ্গামাটির রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয় হলরুমে চ্যানেল আই, প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে রাঙ্গামাটি জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই বৃক্ষ মানুষের পরম বন্ধু, তাই সকলকে পরিবেশ সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে। চ্যানেল আই রাঙ্গামাটি প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি চ্যানেল আই জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক মনসুর আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক মোঃ মোবারক হোসেন, ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, জেলা পরিষদ সদস্য মোঃ হাবিব আজম। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ আরো বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রতি বছর প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচী প্রশংসার দাবি রাখে। সমাজে যার যার অবস্থানে থেকে পরিবেশ সুরক্ষায় ভুমিকা রাখতে সকলকে আহবান জানান জেলা প্রশাসক।

আলোচনা সভার আগে অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত জেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।