শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বেড়াতে এসে কর্নফুলী নদীতে ডুবে নিহত কিশোরীর লাশ উদ্ধার

১৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাইস্থ চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট কর্নফুলী নদী থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০জুন) দুপুর ১২টায় কর্ণফুলী নদীতে ফেরিঘাট এলাকায় ভাসমান অবস্থায় ৯/১০বছরের এক কিশোরীর মরদেহ স্থানীয় জনগন ও পুলিশ ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু ইমনের নানা রিক্সা চালক আবদুল গনি জানান, এরা ৬সদস্য বিশিষ্ট একটি পরিবার চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে বেড়াতে আসে। কোন একসময় হঠাৎ কর্ণফুলী নদীতে ডুবে যায়। কিশোরীর মরদেহ উদ্ধার করা হলেও তার ৬বছরের নাতী ইমনের সন্ধান পাওয়া যায়নি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান (ওসি) জানান, খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষনিক মেয়েটির নাম জানা না গেলেও প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আরো জানান, সকালে দক্ষিন রাঙ্গুনিয়া থানার কোদালা অংশে কর্ণফুলী নদীতে ডুবে দুই ভাই বোন নিখোঁজের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ওই ডুবির ঘটনায় মেয়েটির লাশটি কাপ্তাই অংশে ভেসে উঠেছে। এখনো একটি শিশু নিখোঁজ রয়েছে।