শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড়ে স্টুডেন্টস্ ফোরামের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

৬৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় স্টুডেন্ট ফোরাম এর উদ্যোগে রামগড় হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৯জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও গেট টুগেদারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রামগড় স্টুডেন্টস ফোরামের সভাপতি তাহরিমা আফরিন তিশা অনুষ্ঠানে সভাপত্বিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড়ের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ (তুহিন)। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোঃ মহিউদ্দিন মুরাদ, গাজিপুর ধান গবেষণা ইনিস্টিটিউটের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা কৃষিবিদ ড. এম আব্দুল মোমিন, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব হাসনাত মোর্শেদ ভূঁইয়া (লালন), এ্যাডভোকেট মোঃ আরিফ উদ্দিন, এ্যাডভোকেট কবির হোসেন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।

অতিথিগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। রামগড়ের কৃতি সন্তানদের মিলনমেলায় সিনিয়র জুনিয়রদের প্রানবন্ত আলোচনায় আবেগন পরিবেশ সৃষ্টি হয়। পরে অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মননা ক্রেস্ট প্রদান করেন।